Sylhet Today 24 PRINT

আলোক প্রজ্বলনে শহীদদের প্রতি শ্রদ্ধা গণজাগরণ মঞ্চের

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২১

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের অষ্টম বর্ষপূর্তির দিনে মহান মুক্তিযুদ্ধের শহীদসহ বিভিন্ন সময়ে ঘাতকের হাতে নিহত প্রগতিশীল লেখক ও ব্লগারদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গণজাগরণ মঞ্চের সংগঠকেরা।

শুক্রবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আলোক প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ করেন তারা। পরে এক সমাবেশ থেকে বক্তারা বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাশসহ বিভিন্ন সময়ে মৌলবাদী শক্তির হাতে নিহত মঞ্চের সংগঠক, প্রগতিশীল লেখক ও ব্লগার হত্যার দ্রুত বিচারের দাবি জানান।

আগামী ১৬ ফেব্রুয়ারি লেখক অভিজিৎ হত্যার রায় ঘোষণা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের নেতা খান আসাদুজ্জামান মাসুম, প্রকাশক রবিন আহসান, আকরামুল হক, অ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত, সঙ্গীতা ইমাম, এফ এম শাহীন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.