Sylhet Today 24 PRINT

করোনার টিকা নিলেন পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের সঙ্গে পরিবেশ মন্ত্রী কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

টিকা নেওয়ার পর পরিবেশ মন্ত্রী বলেন, ‘টিকা নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তা করছে। করোনা ভাইরাসের টিকা এই মহামারীর বিরুদ্ধে একটা বড় অর্জন। তাই নিবন্ধন করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান করছি।’

এরআগে সকাল ১০টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, ‘টিকা দেওয়ার সব ব্যবস্থা নেয়া হয়েছে। আমরাও আজ (রোববার) টিকা নিব। কেউ অ্যাপে নিবন্ধন না করে কেন্দ্রে গেলেও তাকে টিকা দেওয়া হবে। কেউ টিকা না নিয়ে ফিরে যাবে না। সারাবছর টিকা কর্মসূচি চলবে। টিকার পরবর্তী ব্যবস্থাও হাসপাতালগুলোতে নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘টিকা প্রয়োগে দেশের পরিস্থিত আবারও স্বাভাবিক হবে, আবারো মানুষের কাজের গতি ফিরে আসবে। যারা এই পর্যন্ত টিকা নিয়েছেন তারা সুস্থ রয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.