Sylhet Today 24 PRINT

টিকা নিয়ে জাফরুল্লাহ বললেন ‘এই টিকা নিরাপদ’

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

করোনাভাইরাসের টিকা নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি করোনার টিকা নেন। টিকা গ্রহণের পর প্রতিক্রিয়ায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, "টিকা নিয়ে ভালো আছি। আতঙ্কের কিছু নেই। এটি নিরাপদ।"

দেশের সাধারণ মানুষকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে তিনি বলেন, "টিকা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষা সরকার দিবে। আতঙ্কিত না হয়ে করোনা রোধে টিকা নিন।"

ত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে টিকাদান কার্যক্রমের সূচনা করেন। প্রথম দিন ২৬ জনকে টিকা দেওয়ার পর দ্বিতীয় দিন আরও পাঁচ শতাধিক ব্যক্তি টিকা নেন। এরপর কিছুদিন পর্যবেক্ষণে রাখার পর রোববার থেকে সারাদেশে গণটিকা প্রদান শুরু হয়। সারা দেশে ১ হাজার ৫টি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। ঢাকায় দেয়া হবে ৫০টি হাসপাতালে। দুই হাজার ৪০০টিম কাজ করবে। এ পর্যন্ত ৩ লাখ ২৮ হাজার মানুষ অনলাইনে টিকা নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের পরবর্তী ২৮ দিন অর্থাৎ চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রাথমিকভাবে ১৮ বছরের কম বয়সী এবং গর্ভবতী নারীসহ কিছু মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে না। তবে সতর্কতার অংশ হিসেবে গুরুতর অসুস্থ এবং ওষুধে এলার্জি আছে এমন ব্যক্তিদের ভ্যাকসিন না নেয়ার পরামর্শ দেয়া হয়।

গত ২৭ ও ২৮ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকা দেয়া শুরু হয়। ৫৬৭ জনকে টিকা দেয়া হয় ভ্যাকসিন। এরপর পর্যবেক্ষণে রাখতে ৬ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত টিকাদান বন্ধ রাখা হয়। যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.