Sylhet Today 24 PRINT

সমাবেশে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন রিজভী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২১

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিনবছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি মাথা ঘুরে পড়ে যান।

পরে দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করলে তার ডায়াবেটিস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।

কিছুদিন আগে অনুরূপ এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে পরে ল্যাবএইড হাসপাতালে দুই দফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.