Sylhet Today 24 PRINT

সুন্দরবনে আগুন, পুড়ছে ৩ একর বন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২১

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ি বনাঞ্চল এলাকায় আগুন লেগেছে। সোমবার বেলা ১১টার দিকে আগুন লাগলেই তা দুপুর ১২টার দিকে দৃশ্যমান হয়।

খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্য আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ধানসাগর স্টেশন কর্মকর্তা মোহম্মদ ফরিদুল ইসলাম মোবাইল ফোনে জানান, দুপুর ১২টার দিকে আগুনের ঘটনা দৃশ্যমান হয়। ইতিমধ্যে আড়াই থেকে তিন একর বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন যাতে আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য চারদিকে ফায়ার লাইন কাটা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্য চেষ্টা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.