Sylhet Today 24 PRINT

বাড়তে পারে তাপমাত্রা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২১

সারাদেশে দিন ও রাতের তামপাত্রা আরও বাড়তে পারে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এতথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তামপাত্রা আরও বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এতে বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপামাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.