Sylhet Today 24 PRINT

পটিয়ায় নির্বাচনী সংঘর্ষে নিহতের ঘটনায় নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রামের পটিয়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সদ্য নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল মোসলে উদ্দীন রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি)  দুপুরে তাকে গ্রেপ্তার দেখানোর পরে আদালতে পাঠানো হয়েছেবলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেক রহমান

তিনি জানান, পটিয়ার আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল দুপুরে কাউন্সিলর প্রার্থী রাজীব ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বর্তমান কাউন্সিলর আবদুল মান্নানের ভাই আবদুল মাবুদ (৪৫) ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে মান্নান বাদী হয়ে সদ্য নির্বাচিত কাউন্সিলর রাজীবসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আজ রাজীবকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.