Sylhet Today 24 PRINT

অস্ত্র মামলায় ইরফান সেলিমের অব্যাহতি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিমকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তিনি সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মামলাটির তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর-১ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

জানা যায়, পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় গত ৪ জানুয়ারি লালবাগ থানা পুলিশ অস্ত্র ও মাদক মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতির আবেদন করে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদলতের তদন্ত প্রতিবেদন জমা দেয়।

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের ওপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর ইরফান সেলিমকে গত ২৬ অক্টোবর পুরান ঢাকার রহমতগঞ্জ এলাকার বাসা থেকে আটক করে র‍্যাব। এর পর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.