Sylhet Today 24 PRINT

ড. ইউনুসকে হাই কোর্টে তলব

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২১

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাই কোর্ট।

বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারি) হাই কোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করেছেন হাই কোর্ট।

এছাড়া গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে।

আগামী ১৬ মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাই কোর্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.