Sylhet Today 24 PRINT

উদ্যোক্তা লুনা সামসুদ্দোহার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২১

দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান লুনা সামসুদ্দোহা মারা গেছেন। বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দোহা টেক নিউ মিডিয়া নামের একটি সফটওয়্যার ফার্মের চেয়ারম্যান ছিলেন তিনি। তিনি ছিলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী লুনা ১৯৯২ সালে সফটওয়ার নির্মাণ প্রতিষ্ঠান দোহা টেক নিউ মিডিয়ার যাত্রা শুরু করেন। প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নেওয়া এবং নারীর ক্ষমতায়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (গুইন) সম্মাননা পান তিনি।

নারী উদ্যোক্তা হিসেবে জয়া আলোকিত নারী-২০১৭ সম্মাননা পাওয়া লুনা উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন।

লুনা সামসুদ্দোহা ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে জনতা ব্যাংকের পরিচালক পদেও কাজ করেন তিনি। ২০১৮ সালে দেশের প্রথম নারী হিসেবে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পান লুনা সামসুদ্দোহা।

এসএমই ফাউন্ডেশনের সাবেক পরিচালক লুনা বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির একজন ট্রাস্টি ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.