Sylhet Today 24 PRINT

আজ কোম্পানীগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

সিলেটটুডে ডেস্ক  |  ২০ ফেব্রুয়ারী, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবারও হরতালের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় কাদের মির্জা বসুরহাট পৌরসভা হলরুম থেকে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও গোলাগুলির প্রতিবাদে কোম্পানীগঞ্জে শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জার সমর্থদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী-সমর্থকদের সংঘর্ষে কোম্পানীগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

এছাড়াও উভয়পক্ষের অন্তত ৩৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.