Sylhet Today 24 PRINT

পানির ট্যাংকে শিশুর মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর পুরান ঢাকার শ্যামপুর এলাকার একটি বাড়ির ছাদে পানির ট্যাংক থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

তবে শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, মঙ্গলবার শ্যামপুরের করিমুল্লার বাগের ৩৮ নম্বর নাসির উদ্দিনের তিনতলা বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে শিশুটি মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে ঐ পানির ট্যাংকে ফেলে রেখেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.