Sylhet Today 24 PRINT

কাওরান বাজারের হাসিনা মার্কেটে আগুন

সিলেটটুডে ডেস্ক  |  ২৭ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর কাওরান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে। শনিবার রাত ৯টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টার দিকে রাজধানীর কাওরান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.