Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষা ২ তারিখের বদলে ৪ তারিখ শুরু হবে

এসএসসি পরীক্ষা ২ তারিখ (সোমবার) শুরু হচ্ছে না ।

সিলেট টুডে রিপোর্ট |  ০১ ফেব্রুয়ারী, ২০১৫


হরতালের কারণে সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে না। সোমবারের পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। সেই হিসেবে বুধবার থেকে শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা।

রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষাটি সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। এছাড়া অন্যান্য পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে।’ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে হরতালে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলেও তিনি জানান।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.