Sylhet Today 24 PRINT

পৌরসভা নির্বাচন : নীলফামারীতে সহিংসতায় নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২১

নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম ছোটন অধিকারী। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তার লাশ সৈয়দপুর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহতদের সেখানে ভর্তি করা হয়েছে।

এর আগে উত্তরের জনপদ নীলফামারী পৌর নির্বাচনে ভোটবর্জন করেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুল আলম। রোববার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি নির্বাচন কমিশনারের কাছে পুনর্নির্বাচন দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.