Sylhet Today 24 PRINT

শিক্ষাবিদ অধ্যাপক হানিফ আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০২১

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক অধ্যক্ষ ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মো. হানিফ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সোমবার (১ মার্চ) রাত সোয়া ১০টায় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে আলামিন সরোয়ার মঙ্গলবার জানান, শিক্ষাবিদ অধ্যাপক মো. হানিফ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ চিকিৎসার জন্য তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.