Sylhet Today 24 PRINT

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০২১

কক্সবাজারের রামুতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক কারবারি। ঘটনার সময় তার কাছ থেকে প্রায় ৪ লাখ ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিহত দেলোয়ার হোসেন টেকনাফের উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে।

মেজর মুশফিকুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে রামু রাবার বাগান ভেতরে পাহাড়ের ডালে ইয়াবা পাচারের খবরে সেখানে যায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে এসব ইয়াবা, অস্ত্র ও দেলোয়ারের মরদেহ পাওয়া যায়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইন আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.