Sylhet Today 24 PRINT

প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা দেওয়ার খবর গুজব

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২১

সরকার প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরকে গুজব বলে জানিয়েছে সরকার।

সোমবার (৮ মার্চ) এক তথ্য বিবরণীতে বলা হয়, “প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে বলে একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বাস্তবতা বিবর্জিত।”

তবে অনুদানের আবেদন গ্রহণের নিয়মিত একটি প্রক্রিয়ার সময় ৮ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা-২০২০ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd) আবেদন আহ্বান করা হয়েছে। গতকাল আবেদন গ্রহণের শেষ দিন ছিল। কর্তৃপক্ষ আবেদনের সময় ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে।”

আবেদন যাচাই-বাছাই করে সীমিত সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.