Sylhet Today 24 PRINT

বুধবার করোনার টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক  |  ০৯ মার্চ, ২০২১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার করোনা ভাইরাসের টিকা নিবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নেবেন। কোভিড-১৯ মহামারীর বছর গড়ানোর পর টিকা এলে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।

গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা নেন। সরকার ১৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.