Sylhet Today 24 PRINT

কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন বাসের গাছে ধাক্কা, আহত ১৫

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০২১

কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রায় ১৫ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) ভোরে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস উপজেলার বারেরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কায় লেগে এর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে চালকসহ অন্তত ১৫ থেকে ১৬ জন যাত্রী  আহত হন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার ও কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।

আহত যাত্রী আবদুল গফুর, রমিজ উদ্দিন ও তফাজ্জল হোসেন বলেন, চোখে ঘুম নিয়ে চালক গাড়ি চালাচ্ছিলেন চালক। এতেই দুর্ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.