সিলেটটুডে ডেস্ক | ১১ মার্চ, ২০২১
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
পরিবেশ মন্ত্রী এক শোকবার্তায় প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।
করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে গত ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। তার বয়স হয়েছিল ৬৬ বছর।