জগন্নাথপুর প্রতিনিধি | ১১ মার্চ, ২০২১
আওয়ামী লীগ নেতা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ কয়েস চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনা মন্ত্রী এক শোকবার্তায় প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে সাংসদ কয়েসের মৃত্যুতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র প্রচার সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা শ্রমিক লীগ আহ্বায়ক নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, মাসুম আহমদ, ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।