Sylhet Today 24 PRINT

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ট্রাক্টর, নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০২১

পঞ্চগড়ে স্ক্যাভেটরবাহী ট্রাক্টর উল্টে গিয়ে মুক্তার হোসেন (৩২) ও আব্দুর রহমান (৩০) নামে দুই চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী সুকুমার (৩৫)।  নিহতদের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাত ২টার দিকে পঞ্চগড়-আটোয়ারি সড়কে সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের কমলাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত সুকুমারকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, দ্রুতগতিতে স্ক্যাভেটরবাহী ট্রাক্টরটি আটোয়ারির দিকে যাচ্ছিল। এ সময় সড়কের কমলাপুর নামক স্থানে একটি সেতু নির্মাণের কাজ চলছে। এটি সেই ট্রাক্টরের চালক বুঝতে পারেননি। এজন্য নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি স্ক্যাভেটরসহ পাশের খালে উল্টে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.