Sylhet Today 24 PRINT

দীপন হত্যা: আটক সন্দেহভাজনের মুক্তি

নিউজ ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৫

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আবেদীন দীপন হত্যায় জড়িত সন্দেহে ফেনীর ফুলগাজী থেকে আটক মুফতি জাহিদুল হাসান মারুফকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যায় কোনো সম্পৃক্ততা না থাকায় শনিবার (০৭ নভেম্বর) বিকেলে ছেড়ে দেওয়া হয়।

মুফতি মারুফের বাবা মুফতি হাবিবুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

মুফতি হাবিবুল্লাহ জানান, রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে শনিবার বিকেলে তার ছেলেকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। 

উল্লেখ্য, শুক্রবার (৬ নভেম্বর) মারুফকে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রাম থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি তারকুচা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.