Sylhet Today 24 PRINT

বাড়তে পারে গরম

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২১

কালবৈশাখী ঝড়-বৃষ্টির প্রভাবে কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম ছিল। তবে আজ থেকে তাপমাত্রা আবার বাড়ছে। সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১৫ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তাপমাত্রা বৃদ্ধির তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.