Sylhet Today 24 PRINT

তিস্তা চুক্তি পাতায় পাতায় সই হয়ে আছে: মোমেন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)

তিস্তা চুক্তি পাতায় পাতায় সই আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, প্রতিটি পাতায় পাতায় সই ের মাধ্যমে ১০ বছর আগে হয়েছিল তিস্তা চুক্তি।

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ঢাকায় ভিভিআইপিদের সফর নিয়ে সোমবার ফরেন সার্ভিস একাডেমীতে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তবে সেটা বাস্তবায়ন হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা প্রতিদিন তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আশাবাদী। কিন্তু কেন হচ্ছে না সেটা আমরা বলতে পারছি না।

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই পাঁচ দেশের শীর্ষ নেতারা আসছেন মহামারীকালে এটাই তাদের প্রথম  প্রতিটি দেশের সঙ্গেই সমঝোতা সমঝোতা স্মারক সই হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.