Sylhet Today 24 PRINT

আল জাজিরার সেই প্রতিবেদন অনলাইন থেকে সরানোর নির্দেশ হাই কোর্টের

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২১

আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ অনলাইন প্লাটফর্ম থেকে তাৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাই কোর্ট।

রায়ে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ যেন প্রতিবেদনটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনলাইন থেকে সরিয়ে ফেলে এবং পুনরায় আপলোড না করে সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তাৎক্ষণিকভাবে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন।

হাই কোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ সোমবার (১৫ মার্চ) সকালে ৩৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। আদালত বিশেষ ক্ষমতাবলে স্বপ্রণোদিতভাবে এ রায় দিয়েছেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.