Sylhet Today 24 PRINT

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ রিভিউ হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষিত তারিখ রিভিউ হতে পারে। আর যদি করোনা নিয়ন্ত্রণে থাকে তাহলে হয়তো তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন।

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সোমবার (১৫ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এটা রিভিউ করা হতে পারে। করোনা সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এটা তারা রিভিউ করবেন। আর যদি করোনা নিয়ন্ত্রণে থাকে তাহলে হয়তো তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.