Sylhet Today 24 PRINT

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২১

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ রাখা হয়েছে। মন্ত্রণালয়টির ইংরেজি নাম হচ্ছে ‘Ministry of Information and Broadcasting’.

রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নামে এই পরিবর্তন এনেছেন।

সোমবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ পেয়েছে।

জানা গেছে, তথ্য মন্ত্রণালয় যে কাজ করে তাতে নামের পুরো প্রতিফলন নেই। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যম সংক্রান্ত কার্যাবলি। তাই নামে ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

‘রুলস অব বিজনেসে’ উল্লেখ থাকে মন্ত্রণালয়গুলোর নাম ও কর্মপরিধি ।

মন্ত্রণালয়ের নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব তথ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুমোদনের জন্য পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। তার অনুমোদনের পর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.