Sylhet Today 24 PRINT

সুবর্ণজয়ন্তী: বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স দেবে ভারত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মার্চ, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আসন্ন ঢাকা সফরে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এই খবর জানিয়েছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করে বিষয়টি জানান।

বুধবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১০৯টির মধ্যে চারটি অ্যাম্বুলেন্স সিলেটে দেয়া হবে। বাকিগুলো অন্যান্য জেলায় বিতরণ করা হবে।

স্বাধীনতার ৫০ বছরপূর্তি বা সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী। সফরকালে তিনি সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়ও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.