Sylhet Today 24 PRINT

সাধারণ ছুটির সংবাদটি ভুয়া: স্বাস্থ্য মন্ত্রণালয়

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২১

স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে উদ্ধৃত করে কিছু সংবাদমাধ্যমে প্রচারিত ‘২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি’ সংবাদটি ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (২১ মার্চ) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই জরুরি বার্তায় বলা হয়, “লক্ষ করা যাচ্ছে যে কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নাকে উদ্ধৃতি করে ১০ দিন ছুটিসংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব মহোদয় জানিয়েছেন।”

রোববার কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া প্রচার করে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি হতে পারে। এই তথ্য প্রচার করা হয় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের বরাত দিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.