Sylhet Today 24 PRINT

পূর্বনির্ধারিত সময়েই মেডিকেল ভর্তি পরীক্ষা: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০২১

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল এবং বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৩০ এপ্রিল তারিখেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ৫৫টি পরীক্ষাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হবে। মাস্ক পরা এবং সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখা বাধ্যমূলক।’ এছাড়া পরীক্ষার আগ দিয়ে কোচিং সেন্টার  ও ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.