Sylhet Today 24 PRINT

ছাড়া পেয়েই ঢাকা ছাড়লেন ‘শিশুবক্তা’ রফিকুল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০২১

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে রাজধানীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে আটক শিশুবক্তা রফিকুল ইসলামকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে তার অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি নেত্রকোনার উদ্দেশ্যে রওনা করেন।

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বেলা ১২ টার দিকে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম মাদানিকে আটক করে পুলিশ।

পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক বলেন, আটক শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকেল ৫ টার দিকে পল্টন থানা থেকে তার অভিভাবক এসে তাকে নিয়ে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.