Sylhet Today 24 PRINT

স্বাধীনতার ৫০ বছরে সিঙ্গারের রেফ্রিজারেটরের বিশেষ সংস্করণ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২১

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইলার সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে রেফ্রিজারেটরের বিশেষ সংস্করণ উন্মোচন করেছে।

সম্প্রতি সিঙ্গারের প্রধান কার্যালয়ে বিশেষ সংস্করণের এ রেফ্রিজারেটরগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এইচ এম ফাইরোজ সহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সকল মুক্তিযোদ্ধার স্মরণে ও সম্মান প্রদশর্নে বিশেষ সংস্করণের এ সিঙ্গার রেফ্রিজারেটরগুলোতে ‘স্বাধীনতার ৫০ বছর’ -এর লোগো ব্যবহার করা হয়েছে, যা একজন মুক্তিযোদ্ধার আঙুলের ছাপ থেকে তৈরি করা হয়েছে।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে সিঙ্গার বাংলাদেশ বিশেষ সংস্করণের পণ্য, নানা অফার-সহ সারা বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

সিঙ্গার বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্মে (www.singerbd.com) এ বিশেষ সংস্করণের রেফ্রিজারেটরগুলোর অগ্রিম বুকিং দেওয়া যাবে। রেফ্রিজারেটরগুলোর আকর্ষণীয় ডিজাইন স্বাধীনতা উদযাপনেরই প্রতিফলনস্বরূপ।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সিঙ্গার কল সেন্টার ১৬৪৮২ নম্বরে অথবা ভিজিট করুন www.singerbd.com

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.