Sylhet Today 24 PRINT

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২১

সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সোমবার (২৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ‌্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ।

সভাপতি জানান, ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের দোলযাত্রা উপলক্ষে বন্দরে কোনো রকম আমদানি-রপ্তানি হবে না। কিন্তু হিলি স্থলবন্দরের অভ্যন্তণীর কার্যক্রম স্বাভাবিক থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.