Sylhet Today 24 PRINT

১ এপ্রিল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০২১

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। একইসঙ্গে ভাড়াও বাড়ানো হবে।

বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত মেনে বাস ও ট্রেনের মতো ১ এপ্রিল থেকে লঞ্চেও অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এজন্য আজ-কালের মধ্যে লঞ্চ ভাড়া বাড়ানো হবে। লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চ মালিকরা। এবিষয়ে খুব দ্রুত জানানো হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.