Sylhet Today 24 PRINT

হামলার শিকার মিলিটারি পুলিশের আঘাত গুরুতর নয়: আইএসপিআর

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০১৫

রাজধানীর কাফরুল এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় আহত  মিলিটারি পুলিশের সদস্যদের আঘাত তেমন গুরুতর নয়, তিমি সামান্য আহত হয়েছেন  বলে জানিয়েছে আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে আহত মিলিটারি সদস্যের নাম পরিচয় জানানো হয়নি।

আইএসপিআর জানায়, কর্তব্যরত অবস্থায় ওই মিলিটারি পুলিশের সদস্যকে একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি সামান্য আহত হন। কর্তব্যরত অন্য সামরিক সদস্যরা সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছে।

ঘটনাটির বিস্তারিত উদঘাটন করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.