Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরকারী সেই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৫ এপ্রিল) র‍্যাব-১৪ জানায়, বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এ বিষয়ে প্রেস বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে।

হেফাজতে ইসলামের হরতাল চলাকালে জেলার সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যুরাল ভাঙার শাবল, মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে যুবকের নাম ঠিকানা এবং তাকে কখন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.