Sylhet Today 24 PRINT

শীতলক্ষ্যায় লঞ্চ ডোবানো সেই জাহাজ জব্দ, চালকসহ আটক ১৪

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চটডুবির ঘটনায় ১৪ স্টাফসহ ঘাতক এসকেএল-৩ জাহাজটি মুন্সীগঞ্জ থেকে জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় নোঙর করা অবস্থায় কার্গো জাহাজটিকে জব্দ করে তাদের আটক করে কোস্টগার্ড। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। কার্গো জাহাজটি মুন্সিগঞ্জের গজারিয়া নিয়ে রং পরিবর্তন করা হয় বলে জানায় কোস্টগার্ড।

এদিকে শীতলক্ষ্যার পাড়ে কয়লাঘাট এলাকায় লঞ্চডুবিতে ৩৪ জন নিহতের ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানি চলে দুপুর ২টা পর্যন্ত। এতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া যাত্রী ও নিহতদের স্বজনরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.