Sylhet Today 24 PRINT

বিতর্কের মুখে ফেসবুক থেকে ভিডিও সরালেন মামুনুল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জের রিসোর্টকাণ্ডের পর বেশ কয়েকবার ফেসবুক লাইভে এসে বলেছেন নানা কথা হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক। তার বিরুদ্ধে ওঠা অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি।

সর্বশেষ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ফেসবুক লাইভে এসে মামুনুল হক মুখ খোলেন তার বিয়ে নিয়ে। লাইভ বক্তব্য নিয়েও শুরু হয় নানা বিতর্ক। এবার ওই বিতর্কের পর মাওলানা মামুনুল হক নামে ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে করা লাইভ ভিডিও সরিয়ে নিয়েছেন।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে ওই পেজে ঢুকে কোনো ভিডিও খুঁজে পাওয়া যায়নি।

সবশেষ আরবি ভাষায় দেয়া পোস্টের বাংলায় দাঁড়ায়, ‘বলুন, আল্লাহ আমাদের জন্য যা নির্দেশ করেছেন তাছাড়া আমাদের আর কিছুই হবে না। হে আল্লাহ, আমাদের নগ্নতা লুকান এবং আমাদের সৌন্দর্য সুরক্ষিত করুন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.