Sylhet Today 24 PRINT

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

সিলেটটুডে ডেস্ক: |  ১৩ এপ্রিল, ২০২১

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। সোমবার রাত ৯টায় ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এই রেকর্ড স্পর্শ করল।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

তিনি আরও জানান, গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদনও বাড়ছে। বর্তমানে সারাদেশে প্রায় ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

এর আগে গত ১০ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.