Sylhet Today 24 PRINT

লাইফ সাপোর্টে বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০২১

করোনায় আক্রান্ত বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে লেখক মনি হায়দার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামসুজ্জামান খান ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত পাঁচ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ এপ্রিল শামসুজ্জামান খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.