Sylhet Today 24 PRINT

হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০২১

হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার আজহারুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মীর হাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করা হয়।

মুফতি শরিফুল্লাহ যাত্রাবাড়ী থানায় ২০১৩ সালের মে মাসে বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলার আসামি।

২০১৩ সালে করা মামলায় তাকে বুধবার আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা আজহারুল ইসলাম মুকুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.