Sylhet Today 24 PRINT

দুই দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০২১

রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন

গত মঙ্গলবার (১৩ এপ্রিল) গাছা থানার পুলিশ রফিকুল ইসলামের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ঐদিন আদালতের বিচারক ১৫ এপ্রিল রিমান্ডের দিন ধার্য করেন। গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার তার দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১ ডিএডি মোহাম্মদ খালেক বাদি হয়ে গাছা থানায় বিতর্কিত বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.