Sylhet Today 24 PRINT

হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে করোনা রোগীর ‘আত্মহত্যা’

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০২১

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে হাসিব ইকবাল (৫০) নামে করোনা আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসিব ইকবাল করোনা আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, হাসিব ইকবাল হাসপাতালের ১১তলায় করোনা ইউনিটে ভর্তি ছিলেন। কী কারণে এ ধরনের ঘটনা ঘটেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক বলেন, হাসপাতালে ১১তলার ১১০৬ নম্বর কেবিনে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন হাসিব ইকবাল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.