Sylhet Today 24 PRINT

হেফাজতের সহকারী মহাসচিব জালালুদ্দীন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা জালালুদ্দীন আসামি।

এছাড়া সম্প্রতি মতিঝিল শাপলা চত্বর ও বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায়ও এই হেফাজত নেতা আসামি বলে জানান তিনি।

মাহবুব আলম বলেন, দুপুরে মাওলানা জালালুদ্দীনকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.