Sylhet Today 24 PRINT

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিনই হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক  |  ২০ এপ্রিল, ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দিনই গ্রেপ্তার করা হয়েছে হেফাজতে ইসলামের আরেক নেতাকে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান ডিভিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম।

এ নিয়ে সাম্প্রতিক গ্রেপ্তার অভিযানে পুলিশের হেফাজতে আছেন মোট ১১ জন। এদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতায় সম্পৃক্ততার পাশাপাশি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের অভিযোগও আনা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.