Sylhet Today 24 PRINT

জরুরি প্রয়োজনে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০২১

লকডাউন চলাকালে জরুরি প্রয়োজনে ভারতে যাওয়ার ভিসা নেওয়া যাবে। তবে জরুরি ভিসা ছাড়া দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার ভারতীয় হাই কমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোয় জরুরি ভিসা ছাড়া বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত রয়েছে।

প্রয়োজনে ইমেইল করতে অনুরোধ করা হয়েছে visahelp.dhaka@mea.gov.in

এর আগে প্রথম দফার লকডাউনেও গত ১৪-২১ এপ্রিল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.