Sylhet Today 24 PRINT

হেফাজতের সহ-দপ্তর সম্পাদক সাথী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক: |  ২২ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাথীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০১৩ সালে শাপলা চত্বর এলাকা নাশকতার সাথে জড়িত ছিলো। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে যে নাশকতা হয়েছে, তার সাথেও এই নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’

আগামীকাল শুক্রবার ইহতেশামকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.