Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যবিধি না মানলে ফের কঠোর লকডাউন: কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২১

চলমান কঠোর লকডাউন শেষে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যথায় সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (২৫ এপ্রিল) তার বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্ববিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।’

বিস্তারিত আসছে...

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.